ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

৩১ মার্চ ২০২৫, ১১:২২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পবিত্র এই মাসে ২০ কোটি ভারতীয় তাদের ভাই-বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন, আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে। 

তিনি আরো বলেন, এই পবিত্র দিন উপলক্ষে, আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানাল বিপিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মামলার এজাহারে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যেসব অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রী হোস্টেল কক্ষে মিলল ২০ হাজার পিস ইয়াবা, আটক ছাত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইরানের নতুন অস্ত্র বিশ্বকে তাক লাগিয়ে দেবে: আইআরজিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ১৪ শিক্ষা প্রতিষ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬