বাংলাদেশসহ ১৬ দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত

৩১ মার্চ ২০২৫, ১০:০৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM

© সংগৃহীত

সিয়াম সাধনার এক মাস পর আজ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম বিশ্বের ১৬ দেশের মুসলমানরা। রোববার (৩০ মার্চ) বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ এই ১৬টি দেশের সরকারি ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।

দেশেগুলো হচ্ছে বাংলাদেশ, ইরান, ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিসিয়া ও লিবিয়া। 

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে গতকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে।

তবে ইরান, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিসিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, রোববার সেসব দেশে ৩০ রমজান পালিত হবে। অতএব সোমবার ঈদ উদযাপন করবে তারা।

এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে সোমবার ঈদ উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়ায়ও সোমবার ঈদ হবে।

ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, সোমবার ঈদ উদযাপন করবে ইরাক। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভার্নমেন্ট নিজস্বভাবে শনিবার চাঁদ দেখে রোববার ঈদ উদযাপন করেছে।

একইভাবে লেবাননে সুন্নি কর্তৃপক্ষ রোববার ঈদের কথা জানিয়েছে। তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে।

সূত্র : গালফ নিউজ

ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬
প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬