লন্ডনের কিংসমেডাও মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান

৩০ মার্চ ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:২১ PM
ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান © সংগ্রহ

সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সময় সকাল ৯টার সময় কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন তিনি।

তারেক রহমানের পাশে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন ও যুক্তরাজ‍্য বিএনপি নেতা কামাল উদ্দিন।

এসময় বিএনপির বেশ কিছু নেতা-কর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।  

আগের দিন থেকেই জানা গিয়েছিল, আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নেবেন।

যদি আবহাওয়া খারাপ থাকতো তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন।

ঈদের নামাজের পর তারেক রহমান লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব‍্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।

এদিকে, প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান। চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে আসেন খালেদা জিয়া।  

 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬