ঈদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস

৩০ মার্চ ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
গাজায় ধ্বংসস্তূপের মাঝেও বসেছে ঈদের বাজার

গাজায় ধ্বংসস্তূপের মাঝেও বসেছে ঈদের বাজার © সংগৃহীত

মিশর ও কাতারের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খলিল আল-হায়্যা। শনিবার (২৯ মার্চ) এক টেলিভিশন বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রস্তাব অনুযায়ী হামাস প্রতি সপ্তাহে ৫ জন করে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। 

রবিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

টেলিভিশনে দেওয়া ভাষণে খলিল আল-হায়্যা বলেন, দুই দিন আগে, আমরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমরা এটি ইতিবাচকভাবে বিবেচনা করেছি এবং এটি গ্রহণ করেছি।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে পরোক্ষ আলোচনায় হামাসের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়্যা। তিনি বলেছেন, “আমরা আশা করি (ইসরায়েলি) দখলদাররা (ইসরায়েলিদের) ক্ষতি করবে না।”

বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র গত বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে মিসর ইতিবাচক ইঙ্গিত পেয়েছে, যার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন পর্যায় অন্তর্ভুক্ত থাকবে।

প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে তাদের হাতে আটক থাকা পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাব অনুযায়ী তারা ধারাবাহিকভাবে আলোচনা করেছে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সমন্বয়ে মধ্যস্থতাকারীদের কাছে একটি পাল্টা প্রস্তাব পৌঁছে দিয়েছে।

রয়টার্স ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে জিজ্ঞাসা করেছিল যে, তারাও যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত কিনা। কিন্তু এই প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি তারা। 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর স্বাস্থ্যকর্মীর আব…
  • ১৫ জুন ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
  • ১৫ জুন ২০২৬
স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৫ জুন ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আবেদন…
  • ১৫ জুন ২০২৬
বেনজীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করল দুবাই, যে প্রক্রিয়া…
  • ১৫ জুন ২০২৬
‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
×