সৌদি আরবের মক্কায় ঈদুল ফিতরের নামাজ আদায়

৩০ মার্চ ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
কাবা শরিফ ঈদুল ফিতরের নামাজ

কাবা শরিফ ঈদুল ফিতরের নামাজ © সংগৃহীত

ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কায় মসজিদ আল-হারামে (গ্র্যান্ড মসজিদ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

মসজিদ আল-হারামে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। প্রায় একই সময়ে শুরু মসজিদে নববিতে ঈদের নামাজ পড়ান খতিব আবদুল্লাহ বুয়াইজান।

প্রতিবছরের মতো এবারও ফজরের নামাজের আগেই মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণের জন্য মসজিদুল হারামের ভেতরে ও বাইরে উপস্থিত হন। ভিডিওতে দেখা গেছে, লাখ লাখ মুসল্লির সমাগম। আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঈদের নামাজে অংশ নিচ্ছেন তারা।

আরও পড়ুন: গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৩

নামাজে সৌদি নাগরিক, প্রবাসী ও বিভিন্ন দেশ থেকে ওমরাহ হজ করতে আসা হাজিসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে সমগ্র মুসলিম জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬