গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৩

৩০ মার্চ ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM

© সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। নিহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দুজন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম জানান, কোনাবাড়ীতে বাস ও অটোরিকশা সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9