লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০

২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার লালমোহনে বাস অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবার পাওয়া গেছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী, অপর দুজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ২টার দিকে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস লালমোহনের গজারিয়া ডা. আজার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। এর মধ্যে একজন নারী অপর দুজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার অভিযান চলছে।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬