শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান

২৯ মার্চ ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৮ PM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে  মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) এ ঘোষণা দেয়। এটি গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ, যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামেরও সদস্য।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলেছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।’

এর আগে, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন ইমরান খান। গত জানুয়ারিতে, কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতির সাথে সম্পর্কিত একটি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, আবেদন ২ অক…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬