ভারত-পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণা

২৯ মার্চ ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৮ PM

© সংগৃহীত

ভারত ও পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশ দু’টিতে শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৩১ মার্চ) এই দুই দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া।  এবারও সবার আগে ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে দেশটি। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি।

এদিকে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশেও একই দিনে ঈদ হতে পারে বলে  প্রতিবেদন করেছে গালফ নিউজ।

রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দফায় দফায় সংঘর্ষ, ইবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬