এবার ব্রুনাইয়ে ঈদের তারিখ ঘোষণা

২৯ মার্চ ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, ব্রুনাই

ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, ব্রুনাই © ইন্টারনেট

অস্ট্রেলিয়ার পর এবার দ্বিতীয় দেশ হিসেবে ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই। দেশটি জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দেশটিতে পবিত্র রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ। সে হিসেবে কাল রমজানের ২৯তম দিন হবে। আর কাল সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই।

ব্রুনাইয়ে ২৯টি রোজা হলেও প্রথম দেশ হিসেবে ঈদের ঘোষণা দেওয়া অস্ট্রেলিয়ায় রমজান মাসটি ৩০দিন পূর্ণ করবে।

তারা বলেছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষদের সঙ্গে আরও আলোচনার পর অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে। একইসঙ্গে পার্থে একইদিন সন্ধ্য ৬টা ৫৭ মিনিটে সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু দুটি শহরেই সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে। সে হিসেবে পরেরদিন শাওয়াল মাসের প্রথমদিন হওয়া সম্ভব নয়।

অর্থাৎ— রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ৩০ মার্চ হবে ১৪৪৬ হিজরি সনের রমজানের শেষদিন। আর শাওয়ালের প্রথম ও ঈদের দিন হবে ৩১ মার্চ সোমবার।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সন্ধ্যার পর ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের সব দেশের মানুষকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। তবে জ্যোতির্বিদরা বলছেন, আজ শনিবার মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close