আজ চাঁদ দেখা গেলে সৌদি আরবে কাল ঈদ

২৯ মার্চ ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
চাঁদ

চাঁদ © ফাইল ফটো

সৌদি আরবে পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর আগমনের ক্ষণগণনা চলছে। আজ শনিবার (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদির নাগরিকরা। এদিন সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। 

শনিবার সন্ধ্যায় যদি চাঁদের দেখা মেলে তবেই শেষ হবে সৌদির মুসলমানদের এক মাসের সিয়াম সাধনা, শুরু হবে ঈদ উৎসবের আমেজ। খবর গালফ নিউজের।

আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশটির মুসলমানরা।

এদিকে, সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। আরবি মাসগুলো মূলত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

এ বছর ১ মার্চ থেকে সৌদি আরবসহ আরব বিশ্বের অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়েছিল। ২৯তম দিনে চাঁদ দেখা না গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রোজা পূর্ণ হবে। এতে ৩১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে আজ চাঁদ দেখা গেলে এসব দেশে আগামীকাল রোববার খুশির ঈদ উদযাপিত হবে।

‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, আবেদন ২ অক…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬