উপনির্বাচনে চমক দেখালেন স্বতন্ত্র ব্রিটিশ-বাংলাদেশি নুরজাহান

২৯ মার্চ ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
নুরজাহান বেগম

নুরজাহান বেগম © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের পূর্বাঞ্চলীয় আসন রেডব্রিজে উপ-নির্বাচনে চমক দেখিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি স্বতন্ত্র প্রার্থী নূরজাহান বেগম। তিনি ক্ষমতাসীন লেবার পা‌র্টির প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। তার এই বিজয় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থীর বিরুদ্ধে জয়ের সবশেষ ন‌জির হিসেবে দেখছেন‌ নির্বাচনি পর্যবেক্ষকরা।

নুরজাহান বেগম ১ হাজার ৮০ ভোট পেয়ে লেবারের সেলিম মাজহারকে হারিয়েছেন, যিনি ৬৬৩ ভোট পেয়েছেন। কনজারভেটিভরা ৪৯৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং ভোটার উপস্থিতি ছিল ২৪ দশমিক ৬৫ শতাংশ।

জয়ের পর নুর জাহান বেগম বার্মিংহাম এবং হার্টফোর্ডশায়ার থেকে আসা স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্বাধীনদের (স্বতন্ত্র প্রার্থী) ঐতিহাসিক জয় হয়েছে। মেফিল্ডের মানুষ জোরেশোরে এবং স্পষ্টভাবে কথা বলেছেন। তারা একটি নতুন ধরনের রাজনীতি বেছে নিয়েছে- সততা, অন্তর্ভুক্তি এবং স্বাধীনদের তৃণমূল পর্যায়ের আন্দোলন।’

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950