তিস্তা ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে চীন

২৯ মার্চ ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয় © সংগৃহীত

বাংলাদেশে তিস্তা নদীসহ পানিসম্পদ খাতের সমন্বিত ব্যবস্থাপনায় যুক্ত হবে চীন। অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নদীমাতৃক বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) চীন সফরের তৃতীয় দিনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওয়িংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি।

ড. ইউনূস বলেন, ‘কিছু জটিল পানি সমস্যা মোকাবেলায় চীন আশ্চর্যজনক সাফল্য পেয়েছে। আমাদের সমস্যা আপনাদের মতোই। তাই, আপনার অভিজ্ঞতা জানালে আমরা খুশি হবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি ব-দ্বীপ; আমাদের দেশে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন-জীবিকার মূল, কিন্তু কখনও কখনও এটি শত্রুতে পরিণত হয়। এখন যেহেতু জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই এটি বাস্তুতন্ত্রের জন্য কী ধরণের ক্ষতি করতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

তিনি পানি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভিশন বাংলাদেশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চীনের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। আমরা এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি: কীভাবে আমরা পানি সম্পদকে মানুষের জন্য উপযোগী করে তুলতে পারি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের চাহিদার কারণে নদীর ধারে জমি দখল বাড়ছে। উজানের দেশ ভারতেও একই ধরনের উন্নয়ন সমস্যায় পড়ছে। পলি জমে নদীর মাঝখানে চর জেগে উঠছে, যা কখনও কখনও নদীগুলোকে সংকুচিত করছে।’

চীনের পানিসম্পদ মন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একমত হয়ে বলেন, ‘চীন ও বাংলাদেশের পানি ব্যবস্থাপনা একই রকমের চ্যালেঞ্জ।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬