ঝুঁকি এড়াতে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক

২৮ মার্চ ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
রাধিকা ও বিকাশের সঙ্গে বাবলু

রাধিকা ও বিকাশের সঙ্গে বাবলু © সংগৃহীত

ভারতে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দেন বাবলু নামের এক যুবক। খুন হওয়ার ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানান তিনি। তাদের দুই সন্তান আছে, তাদের একাই লালন–পালন করবেন বলে জানিয়েছেন বাবলু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বাবলু পেশায় শ্রমিক। উত্তর প্রদেশের শান্ত কবিরনগরের কাটার জোট গ্রামের বাসিন্দা তিনি। ২০১৭ সালে রাধিকা নামে এক তরুণীকে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে। কাজের সুবাদে অন্য একটি রাজ্যে থাকতে হয় তাঁকে, স্ত্রী কাটার জোট গ্রামেই থাকেন। সম্প্রতি বাবলু জানতে পারেন, ওই গ্রামেরই এক যুবকের সঙ্গে স্ত্রীর প্রেম চলছে। ঘটনার সত্যতা যাচাই করতে ছুটি নিয়ে স্ত্রীকে না জানিয়ে গ্রামে আসেন বাবলু।

বিকাশ নামে এক যুবকের সঙ্গে সত্যিই স্ত্রীর প্রেমের সম্পর্ক আছে এটা নিশ্চিত হয়ে তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠদের ব্যাপারটি জানান। এরপর নিজেই স্ত্রীকে বিকাশের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে কোনো বাগ্‌বিতণ্ডায়ও জড়াননি তিনি।

পরে হিন্দু রীতি মোতাবেক বিকাশ ও রাধিকার বিয়ে দেন বাবলু। এমনকি, আদালতে এ বিয়ের সাক্ষীও ছিলেন তিনি। বিয়ের পর রাধিকা আর বিকাশের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

কেন এমন উদারতা দেখালেন তা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘নিজের ক্ষতি এড়াতে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। চারপাশে যেসব খবর শুনছি, তা খুবই ভয়ংকর! উত্তর প্রদেশেই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে হত্যার দুটি ঘটনা ঘটেছে। আমি এমন কিছু চাই না। বরং আমরা দুজনই যাতে ভালো থাকতে পারি, সেটি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।

সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের মধ্যেই চুয়েটে সাবেক ভিসি, স্লোগানে স্বাগত জানালেন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬