পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ

২৬ মার্চ ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩২ PM
গভীর হয়েছে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক

গভীর হয়েছে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক © প্রতীকী ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার তথ্য বুধবার (২৬ মার্চ) ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় দেশটির জনগণ এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের ওপর জোর দেন। তিনি উৎসাহের সঙ্গে উল্লেখ করেছেন, মূলত অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আগ্রহ এবং বিচক্ষণতার কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক, বোঝাপড়া এবং সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে।

শেহবাজ শরিফ গত বছর নিউইয়র্ক এবং কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ এবং সৌহার্দপূর্ণ বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমাদের যৌথ প্রচেষ্টা এবং বোঝাপড়ার মাধ্যমে, আমরা আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতার একটি নতুন অধ্যায় খুলতে পারব; যা দক্ষিণ এশীয় অঞ্চলে উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধিতেও অবদান রাখবে।

বাংলাদেশ তার জাতীয় দিবস উদযাপনের সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। সেইসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য কামনা করেন।

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950