কমলা ও হিলারির বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ট্রাম্প

২২ মার্চ ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
কমলা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন

কমলা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন © টিডিসি সম্পাদিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন।  শুক্রবার (২১ মার্চ) এ পদক্ষেপ নিয়েছেন তিনি। 

শনিবার (২২ মার্চ) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

শুক্রবার স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো এক স্মারকে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে উল্লিখিত ব্যক্তিবর্গের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশাধিকার থাকা উচিত বলে আমি মনে করি না।

তবে ছাড়পত্র বাতিলের মারাত্মক বা তাৎক্ষণিক প্রভাব না থাকলেও ওয়াশিংটনে রাজনৈতিক টানাপোড়েনের একটি চিত্র ফুটে ওঠে। এসব ঘটনা প্রমাণ করছে, ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীর ওপর শোধ নিতে পিছপা হন না।

এর আগে, ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত কিছু সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পান, যে কারণে তাদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়। এটা সাধারণ রীতি, যা অনেক দিন ধরে চলে আসছে। কিন্তু ২০২১ সালে ক্ষমতায় বসে বাইডেন সেসময় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। এরই প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে ট্রাম্প ওই ঘটনার প্রতিশোধ নেন।

ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু
  • ১০ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আ…
  • ১০ মার্চ ২০২৬
৩ দিন ধরে নিখোঁজ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ব…
  • ১০ মার্চ ২০২৬
শিক্ষামন্ত্রীর এপিএস হলেন ওমর ফারুক দেওয়ান
  • ১০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন হলেন অধ্যাপক জালাল উদ্…
  • ১০ মার্চ ২০২৬
৩০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান
  • ১০ মার্চ ২০২৬
close