ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা

২১ মার্চ ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
ইলন মাস্ক ও নরেন্দ্র মোদি

ইলন মাস্ক ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের জন্য ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছেন ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বৃহস্পতিবার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আইটি অ্যাক্টের ধারা ৭৯(৩)(বি) ব্যবহার করে কন্টেন্ট ব্লক করার জন্য যে প্রক্রিয়া চলছে, তা আইনি সুরক্ষা এড়িয়ে চলার মতো ও অগণতান্ত্রিক। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের এ ধারা নিয়ে আপত্তি তুলে কর্ণাটক হাইকোর্টে এ মাসে একটি অভিযোগ করেছেন মাস্ক। চলতি সপ্তাহেই আদালতে শুনানি হয়েছে। আদালত পরবর্তী শুানির তারিখ দিয়েছে ২৭ মার্চ।

এতে আরও বলা হয়েছে,  ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনও সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে।

এক্সের অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে যা সামাজিক মাধ্যম সংস্থা হিসেবে এক্স-এর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। 

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন ফেসবুকে, যা জানা যাচ্ছে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে ভারত, আবেদন করবেন যেভা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, ত্যাগীরা হতাশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একনজরে ফিফা আসিয়ান কাপের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক, হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬