গাজার উপর প্রাণঘাতী হামলা কেবল শুরু: নেতানিয়াহু

১৯ মার্চ ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM
বেঞ্জামিন নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু © সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় আক্রমণ চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ মার্চ) ইসরায়েলি বোমা হামলায়  চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। পুনরায় এ হত্যাযজ্ঞকে ‘কেবল শুরু’ বলে হুঁশিয়ারি  দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। 

প্রতিবেদনে বলয়া হয়েছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে ৪০৪ জন নিহত, ৫৬২ জনেরও বেশি মানুষ আহত হয়। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা।

নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, তারা যুদ্ধবিরতির মেয়াদ কয়েক সপ্তাহ বাড়িয়েছিল, কিন্তু এর বিনিময়ে তারা কোন জিম্মি মুক্তি পাননি। তিনি আরও জানান, ইসরায়েল দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছিল এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছিল। তবে, হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ইসরায়েলি গণমাধ্যম গত বৃহস্পতিবার (১৩ মার্চ) জানিয়েছে, উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে ৫০ দিনের যুদ্ধবিরতির জন্য পাঁচজন ইসরায়েলি বন্দির মুক্তি, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং তিন ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এরপর হামাস শুক্রবার (১৪ মার্চ) জানায়, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে। একইসঙ্গে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য দ্বিতীয় ধাপের আলোচনা পুনরায় শুরু করার অংশ হিসেবে একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্যের মুক্তি এবং চার দ্বৈত নাগরিকের মৃতদেহ ফেরত দিতে সম্মত হয়েছে।

কিন্তু নেতানিয়াহু পাল্টা বলেন, “আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দিদের মুক্তি না দেয়, তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব এবং আমরা তা করেছি।”

ইসরায়েল অনুমান করছে, গাজায় ৫৯ জন ইসরায়েলিকে আটক করে রাখা হয়েছে, যাদের মধ্যে ২৪ জন এখনও জীবিত। বিপরীতে ৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। যাদের অনেকেই নির্যাতন, বঞ্চনা এবং চিকিৎসা অবহেলার শিকার হয়েছেন এবং অনেকেই মারা গেছেন বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে।

মঙ্গলবার নেতানিয়াহু বলেন, “এটি (গাজায় নতুন করে ইসরায়েলি হামলা) কেবল শুরু। এখন থেকে আমরা হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান তীব্রতার সাথে পদক্ষেপ নেব, কেবল আক্রমণের মুখে আলোচনা করব এবং আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব।”

আনাদোলু বলছে, চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন দফার এই যুদ্ধবিরতির প্রথম ধাপ গত ১ মার্চ শেষ হয়ে যায়। তবে নেতানিয়াহু দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানান। কারণ এই ধাপেই যুদ্ধ চূড়ান্তভাবে শেষ করা এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। আর হামাস মূলত জোর দিয়েছিল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের ওপরেই।

‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence