মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৪১

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে

আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে © সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। 

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন বলে দেশটির তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোয় দেখা যাচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরবেলা ছোট শহর এসকার্সেগার কাছে ঘটে যাওয়া এ সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪ দেশে সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। 

তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬