বাংলাদেশসহ ১৪ দেশে সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
সৌদি আরব পতাকা

সৌদি আরব পতাকা © সংগৃহীত

বাংলাদেশসহ ১৪টি দেশের মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে। একই দিন থেকে সৌদি আরব শুধু ১৪টি দেশের নাগরিকদের জন্য একক-এন্ট্রি ভিসা দিয়েছে। এ পরিবর্তনের উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদি ভিজিট ভিসাপ্রাপ্ত অননুমোদিত হজযাত্রীদের সমস্যা মোকাবিলা করা।

১৪ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন ।

নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন, ব্যবসা এবং শ্রমিকদের পারিবার ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

আরও পড়ুন: ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর ট্রাম্পের সিদ্ধান্ত আদালতে স্থগিত

নতুন নিয়ম অনুসারে ১৪টি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ ৩০ দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।

সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন দিয়েছেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছেন এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
close