ওমরাহ যাত্রীদের সুখবর দিল সৌদি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
পবিত্র কাবা শরিফ

পবিত্র কাবা শরিফ © সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার যে বাধ্যবাধকতা আরোপ করেছিল সৌদি আরব, এবার তা থেকে সরে এসেছে দেশটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এই তথ্য জানিয়েছে।

এর আগে সৌদি আরব সরকার এক নির্দেশনায় জানিয়েছিল, ১০ ফেব্রুয়ারির পর যারা ওমরাহ করতে আসবেন, তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে। সৌদি সরকারের নতুন এই নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে। এতে সৃষ্ট জটিলতা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বছরের মার্চে সব হজ ও ওমরাহ যাত্রীর জন্য টিকাটি বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার।

এদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাহ সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতেও টিকার বাধ্যবাধকতা থেকে সৌদি আরবের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬