ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসী অধিকার সংস্থার মামলা

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

ট্রাম্পের অভিবাসন ‘আইনবহির্ভুত’ এবং ‘অনাকাঙিক্ষত’ উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ‘সরকার ঠিক সেই কাজই করছে যা সরাসরি কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) আইনের সঙ্গে সাংঘর্ষিক। সরকার কংগ্রেসের অনুমতি না নিয়েই আশ্রয়প্রার্থীদের— এবং কেবল একজন-দু’জন নয়, এমনকি পরিবারগুলোকেও- এমন দেশে ফিরিয়ে দিচ্ছে যেখানে তাদের নিপীড়ন বা নির্যাতনের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।’

মামলায় অভিবাসী সংস্থাটির সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে অ্যারিজোনাভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রোজেক্ট, এল প্যাসো ভিত্তিক সংস্থা লাস আমেরিকান ইমিগ্র্যান্ট অ্যাডভোকেসি সেন্টার এবং টেক্সাসভিত্তিক সংস্থা রেইসেজ।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬