সিরিয়ার নতুন প্রেসিডেন্টের ওমরাহ পালন

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
ওমরাহ পালন করেন আহমেদ আল-শারা

ওমরাহ পালন করেন আহমেদ আল-শারা © সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবে ওমরাহ পালন করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) মক্কায় যান তিনি। ওই সময় তার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তিনি যেন কোনো ঝামেলা ছাড়াই ওমরাহ করতে পারেন সেজন্য পুলিশ মানব শিকল তৈরি করে। এছাড়া কাবা শরীফের ভেতরেও প্রবেশ করেন তিনি।

২০২৪ সালের ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটিয়ে সিরিয়ার ক্ষমতা দখল করে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপর গত সপ্তাহে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পরই প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যান শারা। সেখানে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় তাকে। তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। এরপরই মক্কায় যান ওমরাহ করতে। আগামীকাল মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে যাবেন শারা। সেখানে তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন তিনি।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬