‘ইউএসএআইডি একটি সন্ত্রাসী সংস্থা’

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
ইলন মাস্ক

ইলন মাস্ক © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক। সোমবার (২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে  এ তথ্য জানা গেছে। 

ইলন মাস্ক বলেন, ‘ইউএসএআইডি মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে। তাই সংস্থাটির 'মরে যাওয়াই' ভালো।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা বার্তায় মাস্ক বলেছেন, ‘আপনারা জানেন কি, ইউএসএআইডি আপনাদের করের অর্থে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। এর মধ্যে কোভিড-১৯ এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন।’

এ ছাড়া, মাইক বেঞ্জের একটি টুইট শেয়ার করে বিশ্বের এই ধনকুবের বলেন, ‘প্রোপাগান্ডা প্রচারের জন্য ইউএসএআইডি গণমাধ্যমগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। এরপর আরেকটি টুইটে তিনি ঘোষণা করেন, ইউএসএআইডির মৃত্যু হওয়াই উচিত।’

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র না থাকায় ডিওজিইর কর্মকর্তাদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি ইউএসএআইডির নিরাপত্তা কর্মকর্তারা। এ কারণে ইউএসএআইডির নিরাপত্তা বিভাগের পরিচালক জন ভুরহিস এবং নির্বাহী ব্রায়ান ম্যাকগিলকে ছুটিতে পাঠানো হয়েছে।

এর আগে, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলারের এ ধরনের বৈদেশিক সহায়তা প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং করদাতাদের অর্থের অপচয় কি না তা নিশ্চিত হতে পর্যালোচনা করে দেখা হবে।

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950