বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে লাগবে প্রবেশ ফি!

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

জন্মদিনের অনুষ্ঠানে খুশি মনে সাধ্যমতো উপহার নিয়ে সাধারণত হাজির হন অতিথিরা। তবে এবার ঘটেছে ব্যতিক্রম এক ঘটনা।  যদি বন্ধু জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করার পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিতে প্রবেশ ফি চেয়ে বসেন নিশ্চয়ই খানিকটা হতবাক ও বিব্রত হবেন! 

এক নারীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট দিয়েছেন ওই নারী। তিনি নিজের নাম–পরিচয় প্রকাশ করেননি। আগামীকাল সোমবার ওই নারীর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে।

পোস্টে ওই নারী একটি ডিজিটাল আমন্ত্রণপত্রের ছবি দিয়েছেন। সেখানে শিরোনামে লেখা, ‘এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। মাত্রই দাওয়াতপত্র পেলাম এবং আমাকে এ জন্য ৪৯৯ ডলার (বাংলাদেশি ৬০ হাজার টাকার বেশি) দিতে হবে। আমি যদি সঙ্গে একজন অতিথি নিতে চাই, তবে গুনতে হবে আরও ২৫০ (৩০ হাজার টাকা) ডলার।’

ওই নারী আরও বলেছেন, তাঁর বান্ধবী সম্প্রতি সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন, একটি নতুন বাড়িও কিনেছেন। ওই নারী আরও লেখেন, ‘কোনোভাবে তাঁর কাছে এটা হয়তো যুক্তিসংগত মনে হয়েছে। তিনি হয়তো যেকোনো উপায়ে বাড়িবন্ধকের অর্থ পরিশোধ করতে চাইছেন।’

পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ৭০ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানান। কেউ কেউ লিখেছেন, ‘অনুষ্ঠানে “পাগলেরা” আমন্ত্রিত।’ অন্যরা লিখেছেন, ‘জন্মদিনের অনুষ্ঠান হলেও এটা আসলে তহবিল সংগ্রহের উদ্যোগ।’

তথ্যসূত্র: এনডিটিভি

নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য নিয়ে জটিলতার দ্রুত সমাধান চান অ্যালামনাইরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬