যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিল যে তিন দেশ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

বিভিন্ন দেশের উপর প্রায় সময়ই শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার কানাডা, মেক্সিকো ও চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপরদিকে চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম গতকালই ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তাঁর দেশ। শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে মেক্সিকো সরকারের মৈত্রী রয়েছে বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্লদিয়া শেনবাউম। তিনি এই অভিযোগকে ‘অপবাদ’ হিসেবে অভিহিত করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে তাঁর সরকার। মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ কথা বলেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীন।

শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা
  • ২৬ এপ্রিল ২০২৬
ফেসবুক ইনস্ট্যান্ট কফির মতো, কিছু বের হলে ইনস্ট্যান্ট মন্তব…
  • ২৬ এপ্রিল ২০২৬
‘আমি শিক্ষামন্ত্রী, আমিই তো আপনাদের জন্য সরকার’
  • ২৬ এপ্রিল ২০২৬
এইএচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে, সে ব্য…
  • ২৬ এপ্রিল ২০২৬
যশোর পৌর এলাকায় মশার উপদ্রব, বাড়ছে জনদুর্ভোগ
  • ২৬ এপ্রিল ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি, আবেদন এসএসসি পাস…
  • ২৬ এপ্রিল ২০২৬