টেবিলে ৯৮ কোটি টাকা রেখে কর্মীদের বোনাস লুটে নিতে বলল কোম্পানি

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

কর্মীদের বোনাস দেওয়ার জন্য টেবিলে ৯৮ কোটি টাকা রাখে কোম্পানি

কর্মীদের বোনাস দেওয়ার জন্য টেবিলে ৯৮ কোটি টাকা রাখে কোম্পানি © সংগৃহীত

চীনের হেনান মাইনিং ক্রেন কোম্পানি কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি পার্টির আয়োজন করে। সেখানে একটি লম্বা টেবিলে এলোমেলো করা রাখা হয় প্রায় ৯৮ কোটি টাকা। আর শর্ত বেধে দেওয়া হয়, ১৫ মিনিট সময়ের মধ্যে যে যত টাকা গুনতে পারবে, সে তত টাকা পাবে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি, চীনা সোশ্যাল মিডিয়া সাইট ডুয়িন এবং ওয়েইবো হেনান মাইনিং ক্রেন কোং লিমিটেডের এই পার্টির ভিডিও শেয়ার করে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই  পার্টির ভিডিও। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কর্মীরা তীব্র গতিতে নগদ টাকা গুনছেন এবং যতটা সম্ভব বেশি টাকা সংগ্রহ করছেন। একজন কর্মী ১৫ মিনিটে প্রায় ১০০,০০০ ইউয়ান (১৮.৭ হাজার সিঙ্গাপুর ডলার) টাকার নগদ গুনে নেন। 

ওই ভিডিওর কমেন্ট সেকশনে বিস্ময় প্রকাশের পাশাপাশি হাস্যরসাত্মক মন্তব্য করেছেন অনেকে। একজনের ভাষ্য, ‘আমার কোম্পানির মতোই। কিন্তু টাকার পরিবর্তে, তারা প্রচুর কাজের চাপ দেয়।’

ট্যাগ: চীন
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close