‘থাকবে না সারজিস আর আইবুড়া থাকবে না’

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
সারজিস আলম আলম ও ময়ূখ রঞ্জন ঘোষ

সারজিস আলম আলম ও ময়ূখ রঞ্জন ঘোষ © সংগৃহীত

এবার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম আলমকে বৈবাহিক জীবনে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ময়ূখ রঞ্জন তার ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘থাকবে না Md Sarjis Alam আর আইবুড়া থাকবে না’। 

ওই পোষ্টে তিনি আরও বলেন, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধ-বিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক, সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে। 

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) নতুন জীবনের পথে পা রেখেছেন সারজিস আলম। বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের খবর জানান।

সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে লেখেন— ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একই ছবি পোস্ট করে সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে সারজিসকে শেরওয়ানি ও পাগড়ি পরা বরবেশে দেখা গেছে। তার পাশে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ  ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমূখ।

জানা যায় গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের। শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার বিয়ে অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শকমহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করা হয়।

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close