রাশিয়াকে থামাতে যুদ্ধবিমান মোতায়েন করেছে জাপান

৩১ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

টোকিওর শীর্ষ সরকারি মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার বোমারু বিমান জাপানের আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পর জাপানও যুদ্ধবিমান মোতায়েন করেছে। তিনি আজ শুক্রবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানান।

ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ‌‘আমরা নিশ্চিত করেছি যে রাশিয়ান সামরিক বোমারু বিমান এবং যুদ্ধবিমান গতকাল ওখোটস্ক সাগর এবং জাপান সাগরের গভীর সমুদ্রের উপর দিয়ে উড়েছে এবং আমরা এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমান মোতায়েন করেছি।’

তিনি বলেন, ‘এই উড়ানের উদ্দেশ্য কী ছিল তা স্পষ্টভাবে বলা কঠিন... তবে রাশিয়ার সামরিক বাহিনী জাপানের আশেপাশের এলাকায় ক্রমাগত সক্রিয় রয়েছে।’

টোকিও অতীতে কূটনৈতিক পথের মাধ্যমে মস্কোর কাছে সামরিক ফ্লাইটের বিষয়টি উত্থাপন করেছিল। যার মধ্যে সেপ্টেম্বরে একটি রাশিয়ান ফাইটার জেটের তার আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনাও রয়েছে। কিন্তু রাশিয়া গণমাধ্যমের বিষয়টি অস্বীকার করেছে।

হায়াশি বলেন, ‘আমরা (পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং আকাশসীমা অনুপ্রবেশের বিরুদ্ধে টহল এবং প্রতিক্রিয়া জানাতে যথাসাধ্য চেষ্টা করব।’ 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে, জাপান সাগর এবং ওখোটস্ক সাগরে দুটি দূরপাল্লার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়েছে।

রাশিয়ার মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে যে দুটি টুপোলেভ-৯৫ বিমান আট ঘণ্টারও বেশি সময় ধরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

রাশিয়ার দাবি, ‘রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস বিমানের সমস্ত ফ্লাইট আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়।’

ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950