টিকটক করায় মেয়েকে হত্যা করলেন বাবা

৩১ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
টিকটক

টিকটক © সংগৃহীত

পাকিস্তানে টিকটক ভিডিও করায়  হীরা (১৫) নামে এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে তার বাবা। মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়,  প্রাথমিকভাবে পুলিশ হত্যার জন্য অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহ করলেও, পরে তদন্তে কিশোরী হীরার বাবা আনোয়ার উল-হক নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, মেয়ের টিকটক ভিডিওগুলো ‘অপ্রীতিকর’ ছিল এবং সম্মান রক্ষার্থে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে পরিবার নিয়ে স্থানান্তরিত হন আনোয়ার। হীরার পোশাক, জীবনযাত্রা এবং চলাফেরা নিয়ে আপত্তি ছিল তার পরিবারের। এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা সকল দিক বিবেচনা করে তদন্ত করছেন। যার মধ্যে ‘অনার কিলিং’ (সম্মান রক্ষার্থে) হত্যার সম্ভাবনাও রয়েছে। যা পাকিস্তানে স্বাভাবিক ঘটনা।

পুলিশ আরও জানায়, হত্যার ঘটনায় বাবা ও চাচাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন উইংয়ে স্থানান্তর করা হয়েছে। 

তদন্তকারীরা বিবিসিকে জানান, হীরার ফোন তাদের হাতে এসেছে তবে সেটি লক করা। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তার বাবার শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে। যদি এটি ‘অনার কিলিং’ হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয় এবং তারা দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, প্রতি বছর পাকিস্তানে শত শত মানুষ বিশেষ করে নারীরা ‘তথাকথিত অনার কিলিং’ এর শিকার হন। এই হত্যাকাণ্ডগুলো সাধারণত আত্মীয়স্বজনরা করে থাকেন যাদের যুক্তি তারা পরিবারের সম্মান রক্ষার্থে এই হত্যা করেছেন।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬