প্রকাশ্যে কোরআন পোড়ানো সুইডেনের সেই যুবক গুলিতে নিহত

৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
সালওয়ান মোমিকা

সালওয়ান মোমিকা © সংগৃহীত

প্রকাশ্যে কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালওয়ান মোমিকাকে বুধবার (২৯ জানুয়ারি) রাতে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে। খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের। 

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে আজ মোমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি।

২০২৩ সালে সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ায় কিছু দুস্কৃতিকারী। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। তা সত্ত্বেও মোমিকা ও তার কিছু সহযোগী কোরআন পোড়ানো অব্যাহত রাখে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এরআগে বৃহস্পতিবার স্টকহোম বিভাগীয় আদালত জানায়, পূর্বনির্ধারিত একটি মামলায় রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। কারণ মামলার এক অভিযুক্ত মারা গেছে। পরবর্তীতে বিচারক জানান, যিনি গুলিত নিহত হয়েছেন তিনি হলেন কোরআন পোড়ানো মোমিকা। তবে মোমিকা কীভাবে মারা গেছেন সেটি নিশ্চিত করেননি এ বিচারক।

সুইডেনের স্টকহোম পুলিশ জানিয়েছে, এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার রাতে উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত শুরু হয়। এতে জড়িত থাকার দায়ে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটানো ইরাকের নাগরিক মোমিকাকে এর আগে নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক কিছু গণমাধ্যম। যদিও পরে তার সত্যতা নিশ্চিত করা যায়নি।

ট্যাগ: কোরআন
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য নিয়ে জটিলতার দ্রুত সমাধান চান অ্যালামনাইরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬