বাংলাদেশসহ তিন দেশে সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড

৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের

বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের © সংগৃহীত

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। দেশটির সরকার গত ডিসেম্বরে সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এ  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সুইস সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) ও ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ হ্রাস করেছে। সংসদে তহবিল বরাদ্দ হ্রাসের প্রভাবে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হবে ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট কমানোর বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষের দিকে আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ায় তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে। আগামী ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশীয় ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোর অতিরিক্ত বাজেটও কমিয়ে ফেলা হবে। 

তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনে সহায়তার ওপর এই বাজেট হ্রাসের কোনও প্রভাব পড়বে না বলেও জানা গেছে।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬