হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে ৬৪ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

৩০ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
উদ্ধার অভিযান

উদ্ধার অভিযান © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী বিমানটি  বিধ্বস্ত হয়ে পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। তবে হতাহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা) দিকে এ দুর্ঘটনা ঘটে

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে ৭০০ জেটের সঙ্গে সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিল। অন্যদিকে,যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

এএফএ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ‘জরুরি অবস্থার’ কারণে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেয়া হয়েছে। এই মুহূর্তে কোনো বিমান ওঠানামা করছে না।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।

ট্যাগ: আমেরিকা
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950