আসাদের দলকে বিলুপ্ত ঘোষণা

৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
বাশার আল আসাদ

বাশার আল আসাদ © সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত ৮ ডিসেম্বর তিনি পালিয়ে রাশিয়া চলে যান। ফলে দেশটিতে তার রাজনৈতিক দল বাথ পার্টির সরকারের কয়েক দশকের ক্ষমতার অবসান ঘটেছে। এবার তার দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ডি ফ্যাক্টো সরকার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সংবিধানকে বাতিল করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত। তাকে অন্তর্বর্তীকালীন পর্যায়ে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ পরিষদ তাদের কাজ পরিচালনা করবে।

সানা জানিয়েছে, সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক প্রশাসনের মুখপাত্র হাসান আবদেল ঘানি এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সশস্ত্র গোষ্ঠীগুলো বিলুপ্ত করা হয়েছে। এসব গোষ্ঠী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একীভূত করা হবে।

ঘানির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সব সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে। এ ছাড়া বিলুপ্ত সরকারের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাসহ স্বৈরশাসক বাশার আল আসাদের দল বাথ পার্টিকেও বিলুপ্ত ঘোষণা করেন তিনি। গত মাসে আসাদ সরকারের পতনের পর রাজধানী দামেস্কে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার পরিবারের ৫৪ বছরের শাসনের সমাপ্তি ঘটেছে মাত্র ১২ দিনের বিদ্রোহী অভিযানে। বিদ্রোহীদের দ্রুত অগ্রযাত্রা এবং সরকারের পতন সিরিয়া এবং পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গত বছরের ২৭ নভেম্বর বিদ্রোহীরা আলেপ্পো শহরে হামলা চালিয়ে তাদের অভিযান শুরু করে।

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটি দীর্ঘদিন আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। চার দিনের মধ্যেই বিদ্রোহীরা শহরের বেশির ভাগ এলাকা দখল করে নেয়।

এরপর গত ১ ডিসেম্বর তারা আলেপ্পোর কিছু কুর্দি অধ্যুষিত এলাকা বাদে বাকি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে বিদ্রোহীরা হামা শহরের দিকে অগ্রসর হয় এবং ৫ ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহরটিও তাদের দখলে চলে যায়। ৭ ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের দিকে অভিযান শুরু করে।

রাজধানী দামেস্কের দখল ৮ ডিসেম্বর ভোরে বিদ্রোহীরা হোমস শহর দখল করে এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয়। এই সময় আসাদ সরকারের সেনারা বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পিছিয়ে যায়। রাজধানীর নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান।

ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950