গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাবকে প্রত্যাখান করেছে

২৯ জানুয়ারি ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
গ্রিনল্যান্ড

গ্রিনল্যান্ড © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে চেয়েছিলেন এবং দাবি করেছিলেন, অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক ছেড়ে যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। কিন্তু জরিপকারী সংস্থা পোলস্টার ভেরিয়ানের জরিপে উঠে এসেছে ভিন্ন তথ্য। গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসীই যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।

সমীক্ষা সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডের অধিবাসীদের প্রশ্ন করেছিল, তারা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চান, নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান? জরিপে দেখা যায়, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। ডেনমার্কের একটি পত্রিকার অনুরোধে তারা এই সমীক্ষা চালায়।

৮৫ শতাংশ জানিয়েছেন, তারা যেমন আছেন, তেমনই থাকতে চান। ৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। আর ৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

উল্লেখ্য, প্রথমে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ও ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এরপর তিনি জানান, গ্রিনল্যান্ডের ৫৭ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। খবর নিয়েই তিনি এ কথা বলছেন। কিন্তু ট্রাম্পের বক্তব্যের সাথে গ্রিনল্যান্ডের মানুষের জনমত সমীক্ষার তথ্য মিলছে না।

ট্রাম্প দাবি করেন, ওই অঞ্চলটি মার্কিন ভূখণ্ডের অংশ। যদিও গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের অংশ। ট্রাম্পের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। ডেনমার্কের সরকার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারও এর কঠোর প্রতিবাদ জানিয়েছে।

নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য নিয়ে জটিলতার দ্রুত সমাধান চান অ্যালামনাইরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬