দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

২৯ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM

© সংগৃহীত

বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) জাতিসংঘের রেডিও মিরায়া’র বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ২১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে জাতিসংঘের মিশন দ্বারা পরিচালিত রেডিও মিরায়ার তথ্য অনুসারে বিমানটি উত্তরাঞ্চলীয় রাজ্যের একটি তেলক্ষেত্র থেকে উড়ে যাওয়ার সময় সেটি বিধ্বস্ত হয়। তবে এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্যে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক বিমান দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষ হতাহত হন। 
 

টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য নিয়ে জটিলতার দ্রুত সমাধান চান অ্যালামনাইরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬