উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে লাড্ডু বিতরণের সময় ভেঙে পড়ল মঞ্চ, নিহত ৭

২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ভেঙে পড়া মঞ্চ

ভেঙে পড়া মঞ্চ © সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাগপাত শহরে এক ধর্মীয় অনুষ্ঠানের বাঁশের মঞ্চ ভেঙে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। 

আজ মঙ্গলবার শহরের বারাউত এলাকার জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহাউৎসব’ চলাকালে লাড্ডু বিতরণের সময় ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উৎসব উপলক্ষে স্থানীয় আদিনাথ মন্দির প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়েছিল। সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। এই মঞ্চটি ভেঙে পড়ে নিচে বহু মানুষ চাপা পড়েন। এ দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনাও ঘটে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদি, জানালেন ট্রাম্প

বাগপাতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স গিয়ে হাজির হয় আর আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যায়। সামান্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়।

বাগপাতা জেলার কর্মকর্তা অস্মিতা লাল বলেন, স্থানীয় জৈন সম্প্রদায় ৩০ বছর ধরে বার্ষিক লাড্ডু মহাউৎসব পালন করে আসছে।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬