ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারীদের বরখাস্ত করল মার্কিন প্রশাসন

২৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এই কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিলেন জানিয়েছে সিবিএস নিউজ।

পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রতিপালন না করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে ছুটিকালীন সময়ে তারা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পেতে থাকবেন।

যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা। এটি ২০২৩ সালে ৬৮ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করেছে। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে, যার একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয়ে।

এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্যকে বাদ দেয়া হয়েছিল, তাদেরকে পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন তিনি।

ট্রাম্প ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলার পর রবিবার অন্তত এক হাজার অভিবাসীকে আটক করা হয়। [সূত্র: বিবিসি বাংলা]

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬