এবার এমপি পদ ছাড়তে টিউলিপকে চাপ বিরোধীদের

২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক © সংগৃহীত

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক।  এবার এমপি পদ ছাড়ার জন্য টিউলিপকে চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। রবিবার (২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার এমপি পদ থেকে পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরোধী দলের নেতারা টিউলিপের আসনে লিফলেট বিতরণ করেছেন। লিফলেটে তার বিরুদ্ধে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ক্যামডেনের জ্যেষ্ঠে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস বলেছেন, ‘টিউলিপ সেই সৎ, সরল মেয়েটি নন, যেটি সবাই ভাবেন।’

এর আগে, গত ১৪ জানুয়ারি শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচণ্ড চাপের মুখে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬