যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ছবি

জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন মার্কিন বিচারক ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন, যা ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল।

ওই বিচারক এই আদেশকে ‘স্পষ্টতই অসাংবিধানিক’ বলেছেন। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় এবং ওরেগন রাজ্যগুলো জেলা আদালতের কাছে অনুরোধ করেছিল যাতে ফেডারেল আদালতে মামলার শুনানি চলাকালীন এই আদেশটি স্থগিত করা হয়।

এ সময় বিচারক মন্তব্য করেন, ‘এটি স্পষ্টতই অসাংবিধানিক আদেশ।’ এর অর্থ হলো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশ ১৪ দিনের জন্য স্থগিত রাখা হবে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার নির্বাহী আদেশে সই করেন তিনি।

ওই আদেশ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারির পর অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশুকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি যেসব মা বৈধভাবে কিন্তু সাময়িক উদ্দেশ্যে (যেমন পর্যটন, শিক্ষার্থী বা সাময়িক কর্মী) যুক্তরাষ্ট্রে থাকবেন, তাদের সন্তানরাও নাগরিকত্ব পাবেন না যদি বাবাও অনাগরিক হন। তবে মা-বাবার কেউ মার্কিন নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে।

ফ্যামিলি কার্ড পাবেন ডা. জুবাইদা রহমান: শাহে আলম
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকের নিয়োগপত্র বিতরণ শুরু, না পাওয়ার অ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘মেসি কাপ’ আয়োজনে যে বিশেষত্ব দেখছেন লিওনেল মেসি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফের এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন ফেসবুকে, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬