কিম জং উন কেমন আছেন, জানতে চাইলেন ট্রাম্প

২১ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
কিম জং-উনের সাথে ডোনাল্ড ট্রাম্প

কিম জং-উনের সাথে ডোনাল্ড ট্রাম্প © বিবিসি বাংলা

উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা পুরোনো। তা সত্ত্বেও দেশটির নেতা কিম জং-উনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী। প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জংয়ের সাথে সাক্ষাতের উদ্যোগ নেন ট্রাম্প।

২০১৯ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর খোঁজ নিয়েছেন কিম জং-আনের। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, শপথ গ্রহণের পর কয়েকশ’ নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে মঞ্চে ভিডিও কলে কথা বলেন ট্রাম্প।

সে সময় তিনি জিজ্ঞেস করেন, ‘সবাই কেমন আছেন ওখানে? কিম জং আন কেমন আছেন?’ তার এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন। বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার।

আরো পড়ুন: আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ উষা, কে এই নারী?

তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত, মি. প্রেসিডেন্ট।’ এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে কথা বলেন। সে সময় তিনি দেশটিকে একটি ‘পরমাণু শক্তিধর দেশ’ হিসেবে বর্ণনা করেন।

তবে তার এই মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে দক্ষিণ কোরিয়া বলেছে, আমেরিকার লক্ষ্য হওয়া উচিত উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা এবং তাদের উচিত ওই লক্ষ্যে অবিচল থাকা।

বিশ্বকাপে খেলা তারকার বিরুদ্ধে ছিল ফিক্সিংয়ের অভিযোগ, হয়ে…
  • ১৮ জুন ২০২৬
ঘুম থেকে ডেকে নিয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ১৮ জুন ২০২৬
দেশে সোনার দামে আবারও বড় লাফ, এবার ভরি কত?
  • ১৮ জুন ২০২৬
ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস’ ২০২৬-…
  • ১৮ জুন ২০২৬
হাসনাত-সাদিক কায়েমদের প্রোগ্রাম অক্সফোর্ড ইউনিয়নেরই ছিল, নি…
  • ১৮ জুন ২০২৬
যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প…
  • ১৮ জুন ২০২৬