রাশিয়ায় হয়ে যুদ্ধরত ১২ ভারতীয় নিহত

১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়রা

রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়রা

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ১২ ভারতীয়। এছাড়া নিখোঁজ আছেন আরও ১৬ জন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, এখনও ১৮ জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। তাদের মধ্যে রাশিয়া ১৬ জনকে ‘নিখোঁজ’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

ভারত গত বছর বলেছিল, তারা একটি বড় মানবপাচার নেটওয়ার্কের তথ্য পেয়েছে। এটি তরুণদের রাশিয়ায় লোভনীয় চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে।

এদিকে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত যা জানা গিয়েছে, তাতে রাশিয়ার সেনাবাহিনীতে মোট ১২৬ জন ভারতীয় ছিলেন। তাদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে ফিরে এসেছেন। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন কোথায় আছেন, সে বিষয়ে কোনো খবর মেলেনি। রাশিয়ার পক্ষ থেকে তাদের 'নিখোঁজ বলে চিহ্নিত করা হয়েছে।'

আরও বলা হয়, নিখোঁজ ভারতীয়রা কোথায় আছেন, সেটা নির্ধারণ করতে ভারত সরকার রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আর এখনও যেসব ভারতীয় রাশিয়ান সেনাবাহিনীতে আছেন, তাদের দ্রুত ছেড়ে দেওয়া ও ভারতে ফেরত পাঠানোর বিষয়েও যোগাযোগ রাখা হচ্ছে।

পেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সংসদে নিরাপত্তা চাইল…
  • ২৬ এপ্রিল ২০২৬
ভারতের কাছে হেরেও ১৪ বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের
  • ২৬ এপ্রিল ২০২৬
আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা…
  • ২৬ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
চার কারণে বদলির সুযোগ মিলবে না শিক্ষকদের
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার
  • ২৬ এপ্রিল ২০২৬