বাংলাদেশে দ্রত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র-ভারত

১৭ জানুয়ারি ২০২৫, ০১:০৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
 বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি © ফাইল ফটো

বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেখতচায় যুক্তরাষ্ট্র ও ভারত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি এ মন্তব্য করেন। ভারতীয় টেলিভিশন উইঅন নিউজকে (ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজ) দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এরিক গারসেটি বলেন ‘আমরা দুই রাষ্ট্রই (ভারত ও যুক্তরাষ্ট্র) যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ে যেতে সাহায্য করতে পারে।’

সাংবাদিক সিদ্ধান্ত সিবাল বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন, ‘আপনার কাছে আমার প্রশ্ন হলো– বাংলাদেশ সম্ভবত ভারত ও মার্কিন সম্পর্কের জন্য একটি সমস্যা ছিল। আমরা (শেখ) হাসিনাকে চলে যেতে দেখেছি, যা ভারতের জন্য একটি ধাক্কা হিসাবে দেখা হয়। সেখানে জামায়াতের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) উত্থানের পাশাপাশি চীনাদের দৌড়ঝাঁপ বেড়েছে। আপনারা কীভাবে দেখছেন?’

জবাবে এরিক গারসেটি বলেন, ‘আমি মনে করি, আমরা উভয়েই (আমেরিকা ও ভারত) একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। আমরা সেই নীতিগুলো ভাগ করি। আমরা এটি একসঙ্গে সমন্বয় করছি। আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ হোক বা যেকোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয়। এবং আমি মনে করি আমাদের একটি সুযোগ আছে। আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে। এটি অতীত সম্পর্কে নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে।’ 

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬