যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, নিহত ২০

১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM

© রয়টার্স

যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইল। ঘোষণা আসার পরেই ইসরায়েলি বিমান হামলায় ২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার একটি আবাসিক ব্লকে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। 

ভয়াবহ হামলা হচ্ছে খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকাতেও। ২ জনের প্রাণহানির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে। 

তবে এই হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর টানা ১৫ মাস ধরে বিরাজ করছে যুদ্ধাবস্থা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার ৭শ’ ফিলিস্তিনি, আহত ১ লাখ ১০ হাজারের বেশি। 

অবশেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে মধ্যস্থতা করছে তিনটি দেশ—কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জানুয়ারি) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রবিবার থেকে কার্যকর হবে।

ট্যাগ: ইসরায়েল
সাপে কামড়ানোর পর মেয়ের সঙ্গে সাপ নিয়েও হাসপাতালে ছুটলেন বাবা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
​কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভীমরুলের কামড়ে একসঙ্গে প্রাণ গেল দাদী-নাতির
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অপসোনিন ফার্মা নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬