ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব

১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
সৌদি আরবে ২৪ লাখের বেশি ভারতীয় কাজ করেন

সৌদি আরবে ২৪ লাখের বেশি ভারতীয় কাজ করেন © সংগৃহীত

সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে। ১৪ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদির মিশন। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হয়েছে। কাজের ভিসা পেতে প্রাক-যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে। এ প্রক্রিয়া ছয় মাস আগেই প্রস্তাব করা হয়েছিল। শ্রমবাজারের মান বজায় রাখা ও দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা এর লক্ষ্য বলে জানিয়েছে সৌদি মিশন।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের মালিক ও মানবসম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেওয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সৌদি আরব ইকামা নবায়ন ও এক্সিট-রিএন্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রবাসী কর্মীদের ক্ষেত্রে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম অবস্থানে। বর্তমানে দেশটিতে ২৪ লাখের বেশি ভারতীয় কাজ করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৬ লাখ ৪০ হাজার ও গৃহস্থালিতে ৭ লাখ ৮৫ হাজার জন কাজ করছেন। আর ২৬ লাখ ৯০ হাজার প্রবাসী কর্মী নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

সাপে কামড়ানোর পর মেয়ের সঙ্গে সাপ নিয়েও হাসপাতালে ছুটলেন বাবা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
​কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভীমরুলের কামড়ে একসঙ্গে প্রাণ গেল দাদী-নাতির
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অপসোনিন ফার্মা নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬