পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

১৪ জানুয়ারি ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।

জানা গেছে, টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এতে তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি।

প্রসঙ্গত, লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও; সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ।

এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলছিল, টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।

যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত প্রায় ২ হাজার, কোন …
  • ২৬ এপ্রিল ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও মোমবাতির আলোয় পরীক্…
  • ২৬ এপ্রিল ২০২৬
মিজানুর রহমান আজহারীর নাম ভাঙিয়ে প্রতারণা, কারাগারে ১০
  • ২৬ এপ্রিল ২০২৬
গেস্টরুম-গণরুম ও ছাত্ররাজনীতি নিয়ে সংসদে কড়া বক্তব্য হাসনাত…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া রিভিউ হচ্ছে না: গণশিক্ষা প্রতিমন্ত…
  • ২৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু
  • ২৬ এপ্রিল ২০২৬