সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪ জানুয়ারি ২০২৫, ০১:২২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM

© সংগৃহীত

ভারত-বাংলাদেশের মধ্যকার সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 

গতকাল রবিবার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন তিনি। পরদিন আজ ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সীমান্তে বেড়া দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, ভারত দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাকারবার, অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে।

নতুন ‘সাকিব’ খুঁজছে বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘মামলা নেই, রাজনৈতিক সম্পৃক্ততা নেই, সার্টিফিকেশনেও সমস্যা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কিশোর গ্যাং: সামাজিক সংকটের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্রতিকার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘বৃদ্ধ বাবার স্বপ্ন পূরণ করতেই জজ হয়েছি’— বিজেএসে ৬ষ্ঠ ঢাবি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২২ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬