ভুয়া ‘জমজমের পানি’ বিক্রি করে ৩০ কোটি টাকা আয়

১৩ জানুয়ারি ২০২৫, ১২:০২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

© সংগৃহীত

পবিত্র জমজম পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বরাবরই অত্যন্ত সম্মানের একটি জিনিস। তবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়েই তুরস্কে এক ব্যক্তি ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছেন। এই ভুয়া পানি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ৯ কোটি লিরা (প্রায় ৩০ কোটি টাকা)। বিলাল নামের ওই ব্যক্তিকে রবিবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিলাল ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে এটি আসল জমজম পানি হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছিল। প্রতিদিন অন্তত ২০ টন পানি বিক্রি করছিলেন তিনি।

গত পাঁচ মাস ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বিলাল। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তুরস্কে জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয়, তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানা শহরের একটি ওয়্যারহাউসে মজুত রাখা হতো।

বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ১৫ হাজার লিটার জমজমের পানি উদ্ধার করে। এই বোতলগুলো বিভিন্ন আকারে বাজারে পাওয়া যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জমজম পানির বোতলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের বোতলে এই ভুয়া পানি বিক্রি করা হচ্ছিল। এগুলো সাধারণ তুর্কি বাজারে সহজেই পাওয়া যাচ্ছিল।

শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২২ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
লাশ উত্তোলনের ৮ মাসেও ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক: এখনও শুরু হয়নি কোনো কার্যক্রম
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ভাইরাসে সাফ বাঁধাকপি, বড় লোকসানে কৃষক
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬