চলতি বছরের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

১২ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
২০২৫ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৫ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ © সংগৃহীত

চলতি বছরের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, 'আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি।' 

তিনি আরো বলেছেন, 'এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।'

উল্লেখ্য, রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। আর জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়। বাংলাদেশে রমজান মাস ও ঈদের নির্ধারিত তারিখ নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখার পর।

নতুন ‘সাকিব’ খুঁজছে বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘মামলা নেই, রাজনৈতিক সম্পৃক্ততা নেই, সার্টিফিকেশনেও সমস্যা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কিশোর গ্যাং: সামাজিক সংকটের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্রতিকার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘বৃদ্ধ বাবার স্বপ্ন পূরণ করতেই জজ হয়েছি’— বিজেএসে ৬ষ্ঠ ঢাবি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২২ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬