ভারতে গ্রেপ্তার চার বাংলাদেশি নাগরিক

১১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

বৈধ নথিপত্র ছাড়া প্রবেশের অভিযোগে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরা পুলিশ রাজ্যের খোওয়াই জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জানুয়ারি) ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে বলেছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন, মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, খোওয়াই জেলার ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কমলেন্দু ধর।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950